উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং জনগণের কাছে সরকারি সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬