এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়ার আদমদীঘি উপজেলার সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র্যালি পুকুরে মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ঘোষনা করা হয়। র্যালি ও উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এর পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘির সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, হ্যাচারী মালিক বেলাল সরদার, শিহাবুল হক চৌধুরী প্রমুখ। সভায় স্থানীয় পর্যায়ে সফল পাঙ্গাস মাছ উৎপাদনকারি হিসাবে আব্দুস ছাত্তার, সফল মাছের পোনা উৎপাদনকারি রেজাউল হক বাচ্চু ও সফল মাছের রেনু উৎপাদনকারি হিসাবে শিহাবুল হক চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬