সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
বিলাইছড়ি বাজারে ৭ গ্রাম গাঁজা নিয়ে একজন আটক করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গণি সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় বিলাইছড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় রাখাল ঘোষ(৪৬), পিতা-মৃত যতিন ঘোষ, সাং-বিলাইছড়ি বাজার, থানা-বিলাইছড়ি, জেলা-রাঙ্গামাটি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ (১) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(৩) ধারায় ৩,০০০/- টাকা অর্থদণ্ড ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে ৭ (সাত) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত আলামত পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিলাইছড়ি থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল সকালে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬