এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার (১৮ আগস্ট ) দুপুর ১ টায় রাজশাহী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে পুলিশ সুপার, রাজশাহী সহধর্মিণী ও রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী তাপসী রাবেয়া এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সহধর্মিণী ও উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ মিসেস শামীম আরা হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী সভানেত্রী তাপসী রাবেয়া-এর রাজশাহী জেলা পুনাকের কার্যক্রমে অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করেন।
এ সময় বিদায়ী সভানেত্রীও রাজশাহী জেলা পুনাকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুনাকের কার্যক্রমের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহী সহ রাজশাহী জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬