মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করেন দলটির নেতাকর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজাম্মান বাবু, পঞ্চগড় জেলা জর্জ কোটের সাবেক জিপি এম এ বারি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক।
র্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬