এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
বুধবার (১৯ আগস্ট ২০২৬ ) দুপুর ১২ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার বিভাগীয় কমিশনার কে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি বিভাগীয় কমিশনারের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ; আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম; রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬