এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের লক্ষ্যে পিরোজপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে যুক্ত ছিলেন মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, খেলার মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং খেলোয়াড় ও দর্শকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রতিযোগিতাটি যাতে সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬