মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে ২৪আগস্ট সোমবার জেলার গৌরিপুর থানাধীন রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
১। বিপ্লব বাড়াইক (২৫)পিতা: মৃত অর্জুন বাড়াইক, মাতা: বাসন্তি বাড়াইক,ঠিকানা: ৪৯৮, নালুয়া চা বাগান ( আড়ং বিল)
ইউপি- আহমদাবাদ,থানা-চুনারুঘাট জেলা-হবিগঞ্জ।
২। মোঃ নাহিদুল ইসলাম ওরফে মোঃ ইমরান হোসেন সুমন (২৩),পিতা- মোঃ হারুন মিয়া মাতা- মোছাঃ পিয়ারা খাতুন
ঠিকানা: হাপটা হাওড়, থানা- চুনারুঘাট
জেলা- হবিগঞ্জ।
উপরোক্ত গ্রেফতারকৃত মাদক কারবারি তাদের নিকট থেকে ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গৌরিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬