এম এ রশীদ:

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ ক্যাম্পের অভিযাত্রীক দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে চারখাই পুলিশ ফাঁড়ির এসআই হোসাইন আহমদ ও এ এস আই মোজাম্মেল আহমদের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নোহা গাড়ি আটক করে তল্লাশি চালালে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নোহা গাড়ি আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার আমলসীত গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং আমলসীত গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬