সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরে "পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় অবক্ষয়িত ভূমি/বসত ভিটায় বনায়নের জন্য বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও আলিখিয়ং রেঞ্জ, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, রাঙ্গামাটি এর আয়োজন এইসব চারা বিতরণ উদ্বোধন করা হয়।উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা কার্বারী সমিতির সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা, আলিখিয়ং রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, বিট অফিসার মো. কাউছার আহমেদ, ফরেস্ট গার্ড মো. সাজু মিয়া, সমর কান্তি চাকমাসহ সুফল ভোগী, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, উপজেলা পর্যায়ে ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ৮,৪০০/- (আট হাজার চারশত) চারা বিতরণ করা হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬