
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)।
গত ২৯ আগস্ট র্যাব-১৫, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাকের আহম্মদ (৪৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাকের আহম্মদ (৪৫) দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে আইনের আওতায় আনা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬