এনামুল হক,স্টাফ রিপোর্টার: দেশব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন।
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬