গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ
এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজের সার্বিক অগ্রগতি, নির্মাণসামগ্রীর গুণগত মান এবং নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক আবু সাঈদ নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নির্মাণকাজে মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুসরণ করে টেকসই ও মানসম্মত কাজ সম্পন্ন করতে হবে।
পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬