এমএফএইচ রাজু | ঝালকাঠি | ২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন খান ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে কাঠালিয়া উপজেলায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মাঠে যান দেলোয়ার হোসেন খান। মাঠে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায়ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
এদিকে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। আবহাওয়ায় বজ্রবৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকলে খোলা মাঠ কিংবা উন্মুক্ত স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬