এনামুল হক,স্টাফ রিপোর্টার:
নজরুল স্মৃতি পদক-২০২৬ পেলেন কবি, শিল্পী ও সহকারী অধ্যাপক আবদুল জলিল। গত শনিবার (২৯ আগস্ট) বিকেল ০৩ টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে বুক এন্ড বুকারস এর আয়োজনে ‘অসম্ভব বলে কিছু নেই’ গ্রন্থের ” গ্রন্থ আলোচনা ” শেষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি’র ভিসি ড. শরীফ আস-সাবের। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সম্পাদক সালেম সুলেরী।বক্তারা বলেন, সহজ ভাষায় লেখা এই বইটি সমাজকে পরিশুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে। গ্রন্থটির লেখক খাজা শামীম শাহ বিস্তারিত পরিচিতি তুলে ধরে বলেন, মানুষের কল্যাণ নিয়ে ভেবে এই বইটি লিখেছি। আশা করি সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়তে এই বইটি সামনে থেকে পথ দেখাবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রাকৃতজ শামিমরুমী টিটন। উত্তরবঙ্গের তিনবারের জনপ্রতিনিধি আব্দুল মজিদ, কবি আরিফ মঈনুদ্দীন, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অনুষ্ঠান-আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বইটির প্রকাশক ও বুক & বুকার’স এর সত্ত্বাধিকারী কবি মায়রাজ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে স্ব- স্ব অবদানের স্বীকৃতিস্বরূপ সফল কবি লেখক, শিক্ষাবীদ, উন্নয়নকর্মিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, কবি, কথাসাহিত্যিক ও বিশিষ্ট্ শিল্পী আবদুল জলিলকে সংস্থাটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক প্রতিক্রিয়ায় আবদুল জলিল বলেন, পুরো বিষয়টি সম্পর্কে আমি আগে থেকে জানতাম না। তারা আমাকে শুধু দাওয়াতপত্র পাঠিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক জ্ঞানীগুণী মানুষের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করাটা সত্যিই দারুণ লেগেছে। এসময় তিনি বুক এন্ড বুকারস এর কর্ণধার কবি মায়ারাজসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬