তাছলিমা আক্তার মুক্তা

রক্ত ঘামে ভিজে ভিজে
টাকা করি আয় ,
শ্রমিক মোরা পৃথিবীতে
কর্ম করে খাই ।

চুরি ডাকাতি ছিনতাইয়ের
স্বভাব মোদের নাই ।
হাড় ভাঙা খাটুনি খেটে
নিজের ভাগ্য বদলাই।

আমরা শ্রমিক আছি বলেই
তোমরা করো আরাম ,
শ্রমিকের শ্রমের মর্যাদা দাও
নয়তো সব হারাম ।

শ্রমিকের হাতে গড়ে উঠে
রাজার রাজ প্রাসাদ ,
হাজার শ্রমিকের পরিশ্রমে
মিলে সফলতার স্বাদ।

Share this news as a Photo Card

আমরা শ্রমিক

০১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top