এমএফএইচ রাজু | বরিশাল, ৫ সেপ্টেম্বর ২০২৬
র্যাব-৮, বরিশালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রীতিভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন। এ সময় র্যাব-৮-এর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুস সালাম রিমন এবং বরিশাল রেঞ্জ অফিসের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার র্যাব-৮-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৮-এর ভূমিকা ও বিভিন্ন কার্যক্রমের বিষয়েও সংশ্লিষ্টদের মধ্যে শুভেচ্ছা ও মতবিনিময় হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬