এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১ নম্বর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। খেলাকে ঘিরে মাঠে খেলোয়াড়, পুলিশ সদস্য ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে খেলোয়াড় ও উপস্থিত সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভাণ্ডারিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক, ভাণ্ডারিয়া উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এবং ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, ওসি (তদন্ত) রতনেশ্বর, ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ থানার পুলিশ সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন, বিএনপি নেতা মো. মান্নান হাওলাদার, যুবদল নেতা আল আমিন হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে এইচ এম শামীম হাওলাদার খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬