বিশেষ প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ, বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিশিষ্ট রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সবাইকে আন্তরিক ভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। তাঁর সেই আদর্শকে ধারণ করে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসাইন বাবলু এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, বরিশাল জেলার সভাপতি মো. রিয়াজ হাসান এবং বরিশাল মহানগরের সভাপতি মীর তানভীর আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম রাসেল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক বরিশাল মহানগর। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বরিশাল মহানগর ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মহিলা বিষয়ক সম্পাদিকা- আরিফা ইয়াসমিন এবং অন্যান্য নেতৃবৃন্দসহ শহীদ জিয়া স্মৃতি সংসদের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ ধরনের পরিবেশ বান্ধব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জনকল্যাণ ও উন্নয়নের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬