আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকার, আনোয়ারা থানার এএসআই মাসুদ রানাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের প্রতিষ্ঠানটি তাদের কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য ও গরুর গোবরের বর্জ্য সরাসরি পাইপের মাধ্যমে পাশের খালে ফেলছিল। এতে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছিল। অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬