
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের রামুতে ডাঃ জামিলা রশীদ শবনম এর ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আস শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক,এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকায় উক্ত প্রতিষ্ঠানকে ৩০ (ত্রিশ হাজার) টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে রামু উপজেলা গেটের সামনে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এর পরেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী এবং রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ হাসনাইন জুহেবের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় ক্লিনিকটিতে নানা অনিয়ম ও বৈধ কাগজপত্রের ঘাটতি পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে খবর নিয়ে জানা যায়,এর আগে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর প্রতিবাদে এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামু উপজেলা গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতি মাকে নরমাল ডেলিভারি করানোর কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ দীর্ঘক্ষণ কালক্ষেপণ করে। পরবর্তীতে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় মা ও নবজাতকের অকাল মৃত্যু ঘটে।
এ সময় বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬