রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের কাউনিয়ায় জামিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন।
ঘটনাটি ঘটেছে কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের খোপাতী মৌজাস্থ জামিয়া রহমানিয়া মাদ্রাসায়।
জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলাম (৩৫) ১৩ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে সবার অগোচরে বলাৎকার করেন। অভিযুক্ত শিক্ষক রংপুর সদরকোতোয়ালী থানার পালিচড়া এলাকার বাসিন্দা।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে ভিকটিমের পরিবার মাদ্রাসায় এসে রাতইে ছাত্রটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার কথা থাকলেও অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম গোপনে মাদ্রাসা থেকে পালিয়ে যান।
সকাল ১১:০০ ঘটিকার দিকে ভিকটিমের পরিবার ও স্বজনরা মাদ্রাসায় উপস্থিত হন। অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় এবং সামাজিক মীমাংসা না হওয়ায় ভিকটিমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে মাদ্রাসা কর্তৃপক্ষের চরম বাকবিতণ্ডা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভিকটিম ও দুই জন ওই মাদ্রাসার শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬