মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ আনন্দ মূখর পরিবেশে অবাদ নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভাবে আজ ৭ সেপ্টেম্বর সোমবার ২০২৬ সম্পন্ন হয়েছে।
ভোট গ্রহন শেষে ভোট গণনা করে সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন কৃষিবিদ মোহাম্মদ সরোয়ার হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।নির্বাচন কমিশন ড.একেএম মাহবুবুর রশীদ গোলাপ কে সভাপতি ও মোহাম্মদ শাহাদত হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বলে ঘোষনা করেন।সহ - সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ পদে হোসাইন আহমেদ মুকুল নির্বাচিত হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট বাকৃবি অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি -২০২৬ এর অন্যান্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন -যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জামান, -দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর জলিল,সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম,মহিলা সম্পাদক ফারজানা আক্তার। সদস্যগন হচ্ছেন ড.মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জিল্লুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬