এমএফএইচ রাজু | ইন্দুরকানি | ৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ইন্দুরকানিতে মাদকবিরোধী অভিযানে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ৭ সেপ্টেম্বর বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিয়াউর রহমানকে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমান চট্টগ্রামের মীরসরাই থানার মিঠানালা-রাজাপুর এলাকার মো. জেবল হকের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধজনক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬