ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা এ প্রতিপাদ্যে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশট মতিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬