এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. মন্টু হাওলাদার (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া থানাধীন শ্রীপুর গ্রামে মন্টু হাওলাদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মন্টু হাওলাদার পূর্ব ভাণ্ডারিয়া এলাকার মৃত আব্দুর গফফারের ছেলে। বর্তমানে তিনি শ্রীপুর ১ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬