এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ মেজবাহ হাওলাদার (৩০) ও ছানাউল্লাহ (৩১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া থানাধীন তেলিখালী ইউনিয়নের হরিণপালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেজবাহ হাওলাদার হরিণপালা ৯ নম্বর ওয়ার্ডের শামিম হাওলাদারের ছেলে। অপর ব্যক্তি ছানাউল্লাহ একই এলাকার মৃত আনিসুর রহমান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬