জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে কৃষক মাঠ দিবস উদযাপন ও সফল কৃষকদের সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৯ই সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) এর সাত - আই সি ডি পি প্রকল্পের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিঃ শমূয়েল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শফিউল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মোছাম্মৎ জাহানারা খাতুন, পিআই এর সভাপতি সুষমা রানী মন্ডল, সম্পাদক শরিফা খাতুন এবং ৬ টি সিসিসির সভাপতিবৃন্দ ও মাঠ সংগঠকগণ । অনুষ্ঠানে স্বপন মন্ডল, নাছিমা খাতুন, দেবদাস বর্মন,ছালিমা বেগম,অনিমিতা মন্ডল ও বিমল কৃষ্ণ মিস্ত্রীকে সফল কৃষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা জেমস গাইন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬