
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং পুনরায় স্বপদে পুনর্বহাল উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে এক আনন্দঘন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুলের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ফরিদা ইয়াসমিন সেক্রেটারি, কক্সবাজার জেলা মহিলা দল ও সাবেক ভাইস চেয়ারম্যান, রামু উপজেলা
রুনা চৌধুরী সক্রিয় নেত্রী, চকরিয়া উপজেলা মহিলা দল।
রোমেনা আফাজ আহ্বায়ক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা মহিলা দল।
রাবেয়া বশরী (রাবু) আহ্বায়ক, রামু উপজেলা মহিলা দল ও সাবেক মহিলা মেম্বার (৭, ৮, ৯ নং ওয়ার্ড)।
এছাড়াও জেলা বিএনপি, মহিলা দল এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার শীর্ষ নেত্রীবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা নাছিমা আক্তার বকুলকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
আবেগঘন অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাছিমা আক্তার বকুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আজকের এই দিনটি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ। কিছুদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের অভিভাবক, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও যোগ করেন, "তিনি আমার ওপর যে আস্থা রেখেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ।
বক্তব্যের এক পর্যায়ে প্রয়াত মায়ের স্মৃতিচারণ করে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আজ থেকে ঠিক দুই মাস আগে আমার মা এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। জনাব সালাহউদ্দিন আহমেদকে আমার মা অসম্ভব ভালোবাসতেন। আজ যখন আমি দলের নেতৃত্বে পুনর্বহাল হয়েছি, তখন আমার মা বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে আজকের দিনে আমার চেয়ে দ্বিগুণ আনন্দিত হতেন।
মায়ের সেই শূন্যতা আজ ভীষণভাবে অনুভব করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আমার মরহুমা মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে জেলা মহিলা দলের সভাপতি বলেন, আমাদের দল বিএনপি আজ একটি মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য হলো এই অর্জনকে সুদৃঢ় করা এবং কক্সবাজার জেলা মহিলা দলকে একটি শক্তিশালী, গতিশীল ও অনুকরণীয় সংগঠনে রূপান্তর করা।
বিগত দিনের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এখন একটাই কাজ সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সোচ্চার থাকা।"
কক্সবাজার জেলাকে একটি সুন্দর ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি দলীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬