ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এসময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) ও গোপালনগর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের নবির মন্ডলের ছেলে রবিন মন্ডল (২৫)। এরমধ্যে গাঁজা সেবনের দায়ে বাদশাকে ৩ মাস ও রবিন মন্ডলকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১শত টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬