এমএফএইচ রাজু | পিরোজপুর | ১০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে নির্মিতব্য সার্কিট হাউজের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণাধীন সার্কিট হাউজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি চলমান নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান এবং কাজের সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।
তিনি নির্মাণকাজ নির্ধারিত নকশা, অনুমোদিত প্রাক্কলন ও কারিগরি নির্দেশনা অনুযায়ী যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, আধুনিক ও মানসম্মত সার্কিট হাউজ নির্মাণের মাধ্যমে জেলার সরকারি কার্যক্রমে আগত কর্মকর্তা ও অতিথিদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এ কারণে নির্মাণকাজে গুণগত মান ও স্থায়িত্বের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬