আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ আলী জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর আনোয়ারার মোহাম্মদ আলী বাড়ি জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাতরী চৌমুহনী মোহাম্মদ আলী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ নূর আল কাদেরী।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা মহিউদ্দীন হাশেমী। বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ নূর আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জামে মসজিদ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ইছুফ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আবদুল হক, আবুল খায়ের, শফি, আরমান, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, নাজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা, উম্মতের প্রতি তাঁর ভালোবাসা ও ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন। বক্তারা মহানবী (স.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
পরে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬