সিরাজুল ইসলাম রনি, রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মসজিদ কমিটির সদস্যবৃন্দ মসজিদের ওযুখানা নির্মাণ, রংকরণসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি মসজিদের উন্নয়নকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরে তিনি কাদিরগঞ্জ এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ সময় মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পরে তিনি কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ ঈদগাহ উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি কমিটির নেতৃবৃন্দকে ঈদগাহের উন্নয়নকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ঈদগাহ মাঠ সম্প্রসারণসহ সার্বিক উন্নয়নে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কাদিরগঞ্জ গ্রেটাররোড জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি নাজমুল ইসলাম আয়নাল, সাধারন সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল, মসজিদের খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ মসজিদের মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬