নূরের আলপনা
ইয়াসমিন অজান্তা
আশ্রয় চাহি আল্লাহর কাছে,
বিতাড়িত শয়তান থেকে,
পাপের আঁধার দূরে চলে যায় তাঁরই পবিত্র নাম ডেকে।
পরম দয়ালু,
অসীম করুণাময় সে মহান মালিকের নামে,
শুরু করি গান তাঁরই করুণার,
পরম শান্তি নেমে আসে ধরা-ধামে।
সমস্ত প্রশংসা একমাত্র তাঁর,
যিনি সারা জাহানের রব,
নীল আকাশ আর বিশাল এ ধরা,
তাঁরই তো সৃষ্টি সব।
দয়ায় যিনি অনুপম আর দয়ালু যে মহীয়ান,
প্রতিটি জীবে ছড়িয়ে আছে তাঁরই অসীম সকরুণ দান।
বিচারদিনের তিনিই মালিক,
তিনিই সে দিনের একমাত্র কাজী,
তাঁর দরবারে পৌঁছাবে শুধু সত্য ওসুকৃতি আজই।
আমরা কেবল তোমারই এবাদত করি,
নূরের আলোয় জাগি,
তোমারই কাছে অবনত হয়ে কেবল সাহায্য চাহি।
দেখাও আমাদের সহজ-সরল পথ,
যে পথ আলোর দিকে যায়,
যে পথে চললে তোমার অসীম রহমত আর দয়া পাওয়া যায়।
নাও সে পথে যাদের ওপর ঝরেছে তোমার অশেষ নেয়ামত,
ভুলেনি যারা সত্যের আলো,
পায়নি তোমার অভিসম্পাত।
বাঁচাও তাদের পথ থেকে,
যারা সত্য হারিয়ে বিভ্রান্তি ছড়ায়,
তোমার করুণায় রেখো আমাদের,
যেন মন তোমাকেই ধ্যায়। জে/এ
১০/০৯/২০২৬ খ্রি.
(পবিত্র আল কুরআনের প্রথম সুরা ফাতিহা এর তাৎপর্য তুলে ধারার চেষ্টা মাত্র। ভুল ত্রুটি মার্জনার চোখে দেখার অনুরোধ সকলের কাছে)

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬