এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১১ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া রাঢ়ী বাড়ি মসজিদসংলগ্ন ইকতিয়ার মীরের গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান চিংগুড়িয়া গ্রামের মো. মোতালেব বয়াতীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে মিজানুর রহমানের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬