এমএফএইচ রাজু | পিরোজপুর | ১১ সেপ্টেম্বর ২০২৬
দুর্যোগ মোকাবিলায় জরুরি উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আধুনিক স্পিডবোট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেছারাবাদ উপজেলার ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে স্পিডবোটটির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বরিশাল মো. সোহরাব হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং নেছারাবাদের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পিরোজপুর নদীবিধৌত জেলা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছানো, জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে স্পিডবোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধার ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা আরও জোরদার করতে স্পিডবোটটি ব্যবহৃত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নদী ও চরাঞ্চল অধ্যুষিত পিরোজপুরে জরুরি পরিস্থিতিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬