এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
শনিবার (১২ সেপ্টেম্বর) সারাদেশের ন্যায় বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার বংশ বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশে ও আশপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
আদমদীঘি উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা ভূমি আশরাফুল ইসলাম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো, মুত্তাকীন তালুকদার মুক্তা, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউনিয়ন পরিষদ (প্যানেল) চেয়ারম্যান নাজিম উদ্দিন ,ছাতিয়ানগ্রাম ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬