এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১৪ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানাধীন শ্রীপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শিয়ালকাঠি গ্রামের শৈলেন সমাদ্দারের ছেলে পলাশ (৩৪) এবং শ্রীপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে খালিদ হাসান (৩৩)।
মোবাইল কোর্ট পলাশকে তিন মাসের কারাদণ্ড এবং খালিদ হাসানকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬