এনামুল হক, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ট্রাকটির ছিলো না কোন বৈধ কাগজপত্র।রুট পারমিটও নেই। সেই ট্রাকে করে ঢাকানবিহিনভাবে বেশি লোড দিয়ে বালু পরিবহনের সময় নজরে পড়ে উপজেলা প্রশাসনের। তাৎক্ষণিক ওই ট্রাকটিকে রাস্তায় দাঁড় করানো হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ও ১৬ ধারা মোতাবেক ট্রাকে থাকা মো.আছের(২৫)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন। আছের উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের তারা শেখ এর পুত্র।
সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর রোডের সামনে।এসআই রাফেল চম্বু গং এর নেতৃত্বে কাজিপুর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন জানান, ‘অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ও ফিটনেসবিহিন পরিবহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬