জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
শাহানশাহে তরিকত বিশ্বওলী শাহসূফী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ খ্রিষ্টাব্দ উপলক্ষে রংপুর মহানগরের সাধারণ জাকেরদের পক্ষ থেকে একক নজরানা হিসেবে একটি বাঁশের ভূরা সোমবার দুপুরে রওনা হয়েছেন।
উক্ত আয়োজনটি পরিচালনা করছেন মোঃ আমিনুল ইসলাম লিখন। ঈমান ও এহসানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাহানশাহে তরিকত বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী এবং আলহাজ্ব খাজা মিঞা ভাইজান মুজাদ্দেদী-র জিন্দাবাদ শ্লোগানের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও নজরানা স্বরূপ এই বাঁশের ভূরটি প্রস্তুত ও প্রেরণ করা হয়।
মূলত ফরিদপুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদরপুর উপজেলায় আটরশি দরবার শরীফ অবস্থিত। এটি মূলত ১৯৪৮ সালের দিকে খাজা শাহ সুফি ফরিদপুরী (র.) এখানে আস্তানা স্থাপন করেন। পরবর্তীতে এটি "বিশ্ব জাকের মঞ্জিল" হিসেবে আত্মপ্রকাশ করে এবং দেশের অন্যতম প্রধান সুফি আস্তানা ও দরবারে পরিণত হয়। প্রতি বছর নিদিষ্ট একটা সময়ে আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান এবং ভক্তবৃন্দ এখানে আগমন করেন। দরবারে জিকির-আজকার, খতম শরীফ, ওয়াজ-নসিহত, ওয়াক্তিয়া ও নফল নামাজ এবং বিশ্বশান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিশ্ব জাকের মঞ্জিল কর্মীগ্রুপ রংপুর মহানগরের সাধারণ জাকেরবৃন্দ সহ তিস্তা নদীর পারের ২ শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন।
এসময় আরো ও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম লিখন,
জয়নাল আবেদীন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাধন মিয়া,মোঃ সুমন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬