এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার -
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন নিবাসী বীর মুক্তিযোদ্ধা ( অবসরপ্রাপ্ত সেনা সদস্য) নিমাই চন্দ্র কুন্ডু ওরফে খোকা কুন্ডু (৭৭) সকলকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করছেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতু)।
সে আদমদীঘির তালসন গ্রামের সম্ভ্রান্ত পরিবারের স্বর্গীয় প্রিতম্বর কুন্ডুর ছেলে । তিনি গত ১৪ সেপ্টেম্বর ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায়, বীরমুক্তিযোদ্ধা ( অবসরপ্রাপ্ত সেনা সদস্য) স্বর্গীয় নিমাই চন্দ্র কুন্ডু ওরফে খোকা কুন্ডুকে, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে, আদমদীঘি উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া -৩ আদমদীঘি - দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার,আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল ইসলাম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রশিদুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার আবির হোসেন, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক মিহির চন্দ্র, আমেরিকার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শ্রেণীর পেশা জীবির গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বেলা ১২ টার পর আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মানে স্বর্গীয় খোকা কুন্ডুর সৎকার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬