সোজা কথা
জাসমিনা খাতুন
ভালোবাসাকে লালন করা, পালন করা কি সোজা কথা...!
যে পালন করে, লালন করে, সেই জানে কতটা ভার।
এই যে আজকে তোমার ধুম জ্বর, এ কি এমনি এমনি ভাবছ, হয়েছে শরীরের তোমার...!
তুমি তো পুড়ে যাচ্ছ মনে মনে, খুব গোপনে হৃদয়ে রাখছ পুষে তুষ, আর বলছ—আগুন জ্বলবে না, জ্বলবে না শিরায়-উপশিরায়।
তোমার তো খুব প্রয়োজন কাঁচা ঠোঁটের, তোমার তো খুব প্রয়োজন শক্ত বাহু।
ঔষধে কি জ্বর সারে? এসো কাছে, এসো, চুমু খেয়ে শীতল করি তোমাকে। তুমি শীতল হলে তোমার থেকে জ্বর পালাবে দূরে, খুব দূরে...
রামপুরহাট, বীরভূম, ভারত
১৫/০৯/২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬