জেলা সংবাদদাতা, নাটোর।
নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কবলিত সিএনজি থেকে পড়ে যাওয়া বস্তায় ভর্তি অবৈধ প্রায় ৩৩ কেজি গাঁজা থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকা থেকে গাঁজার বস্তাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্লাস্টিকের তিন বস্তায় গাঁজার পরিমাণ ছিল ৩৩ কেজি। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকার মোঃ শাহাদত হোসেন (৪৬), গালিব মোস্তফা (২৭), আরমান আলী (৩২), নজরুল ইসলাম ভোলা (৪১)। এছাড়াও অজ্ঞাতনামা রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালক পলাতক রয়েছে।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, এ ঘটনায় নলডাঙ্গা থানায় এসআই আব্দুল মালেক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬