রিয়াজুল হক সাগর, রংপুর।
আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ সহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার এবং এটিইউ, সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট প্রধান/প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। রংপুর জেলার বাইরের জেলা ইউনিটসমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সংযুক্ত ছিল।
সভায় রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (ছজঞ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এসব টিম।
ছজঞ-এর কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে।
এ লক্ষ্যে প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে ছজঞ-এর সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬