এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের চর পানাগাড়ী গ্রামে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় সাপের কামড়ে মোঃ ফরজ আলী (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ফরজ আলী চর পানাগাড়ী গ্রামের মৃত তসর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে।
তবে সাপটি বিষধর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬