জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যা মোছা: আসমা খাতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন । ১৭ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১০ টায় ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোছা: আসমা খাতুন এবং মোছাঃ ঝিলিক খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২ সদস্য বিশিষ্ট ভোটারের মধ্যে ১১ জন উপস্থিত থেকে ভোট প্রদান করেন। মোছা: আসমা খাতুন ৬ ভোট এবং মোছাঃ ঝিলিক খাতুন ৫ ভোট পান। মোছা: আসমা খাতুন ১ ভোট বেশি পেয়ে জয় লাভ করে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন।
কমিটি গঠন অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক মান্নান হোসেন সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন নুমনা ব্যালট দিয়ে সহকারী শিক্ষক মান্নান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি দাতা সদস্য মনোদ্বীপ কুমার মন্ডল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বর্মন, সমাজ সেবক মো: মুকুল হোসেন, মো: আব্দুল মজিদ,মো: ইয়াসিন হোসেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী ও অভিভাবক সদস্য রমেশ সরকার , মনিরুল ইসলাম, মোছাঃঝিলিক, মোছাঃ আছমা খাতুন, জেসমিন নাহার, প্রেমদাসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মিলন হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬