মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি:-
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক বাঘাইছড়িতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা মিনি কনফারেন্স রুমে, রাঙ্গামাটি পার্বত্য জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ)
এ.এস.এম এমরান।
অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো: আমানত উল্লাহ শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, হেডম্যান, মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, পুরোহিত, সাংবাদিক-বৃন্দ ও জনসাধারনগন।
সভায় বক্তারা বলেন, অর্থের অভাবে বা সামাজিক অনগ্রসরতার কারণে যেন দেশের কোনো নাগরিক বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুবিধা দিচ্ছে। প্রচার-প্রচারণার অভাবে অনেক দুস্থ মানুষ এই সুবিধা সম্পর্কে অবগত নন। তাই প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়িয়ে আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬