
মুফিজুর রহমান নাহিদ:-
সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারে এগিয়ে এসেছে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সড়কটি সাময়িকভাবে মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে অ্যাসোসিয়েশন
একই অনুষ্ঠানে প্রবাসে দুর্ঘটনায় নিহত লামার তালুক গ্রামের দুই রেমিট্যান্সযোদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফিরুজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সড়ক সংস্কারে আর্থিক সহায়তা এবং নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬