এমএফএইচ রাজু | বরগুনা | ১৭ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বরগুনার পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি পাথরঘাটা থানা বার্ষিক পরিদর্শনে গিয়ে থানার দাপ্তরিক রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবা নিশ্চিতকরণে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে বরিশাল রেঞ্জের ডিআইজি বরগুনা সদর কোর্ট পরিদর্শন করেন। এ সময়ও জনসেবা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬