জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় ভেটখালী বাজারের সাইকোন সেল্টারে ২য় তলায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় রমজাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক , শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ সহিদুজ্জামান সহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুস সবুর , সাবেক সভাপতি , রমজাননগর ইউনিয়ন বিএনপি ও সম্মানিত সদস্য রমজাননগর বিএনপি।
উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মজিদ , সদস্য সচিব , রমজাননগর ইউনিয়ন বিএনপি, মোঃ কামরুজ্জামান , সিনিয়র যুগ্ন আহবায়ক, রমজাননগর ইউনিয়ন বিএনপি, এ্যাড: মোঃ সিরাজুল ইসলাম , যুগ্ন আহবায়ক , রমজাননগর বিএনপি ও সহকারী পিপি, শিক্ষক মোঃ শহিনুর ইসলাম , মোঃ নূরুজ্জামান গাজী, মোঃ নাজমুল হুদা , মোঃ আবু হানিফ, পিন্টু , সবুর ঢালী, মুনসুর গাইন, সফিকুল ইসলাম, গাজী মোর্শেদ, গাজী আলম, আব্দুল হান্নান, মুনছুর গাজীসহ বিএ,পি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা , তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীরে মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃত্ততা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্টানটি পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা ও যুগ্ন আহবায়ক রমজাননগর বিএনপি।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬